ড. জোহার মৃত্যু গণঅভ্যুত্থানকে প্রভাবিত করে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৯ ২০ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ১৮ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৬৯ সালের এ দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা পাকিস্তানি মিলিটারির হাতে শহীদ হন। তিনিই বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। ড. জোহার মৃত্যু ১৯৬৯-এর গণঅভ্যুত্থানকে প্রভাবিত করে। আইয়ুববিরোধী আন্দোলনকে বেগবান করে।
স্বৈরাচার আইয়ুব খানের শাসনকালে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্থাপিত ৬ দফা দাবি এবং তার বিরুদ্ধে আনা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনসাধারণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ছাত্রনেতা আসাদুজ্জামান ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন। সার্জেন্ট জহুরুল হককে ঢাকা সেনানিবাসে ১৫ ফেব্রুয়ারি গুলি করে হত্যা করা হয়।
এ দুটি হত্যাকাণ্ডের ফলে তৎকালীন পূর্ব পাকিস্তানের পরিস্থিতি আর প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণে থাকে না। স্থানীয় জেলা প্রশাসন রাজশাহী শহরে ১৭ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করে সব ধরনের মিছিল-মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরদিন ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নাটোর রোডে পরিকল্পিতভাবে আন্দোলন দমাতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
সেদিন সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। উত্তেজিত ছাত্ররা ১৪৪ ধারা ভাঙার প্রস্তুতি নেয়। তা মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে প্রস্তুত রাখা হয়। এ পরিস্থিতিতে পাকিস্তানি সেনা অফিসার ক্যাপ্টেন হাদির সঙ্গে ড. জোহা কথা বলার জন্য এগিয়ে যান এবং তাকে অনুরোধ করেন যেন পাকিস্তানি মিলিটারিদের তরফ থেকে কোনো ধরনের মারাত্মক পদক্ষেপ না নেওয়া হয়।
মেইন গেট সংলগ্ন নাটোর রোডে ছাত্রদের ঢল নামতে শুরু করলে পাকিস্তানি মিলিটারি বাহিনী তাদের ওপর গুলি করতে উদ্যত হয়। তখন ড. জোহা হাত উঁচু করে পাকিস্তানি মিলিটারিদের উদ্দেশে বলতে থাকেন, 'প্লিজ, ডোন্ট ফায়ার! আমার ছাত্ররা এখান থেকে এখনই চলে যাবে ...'!
এসময় সেনা কর্মকর্তারা ড. জোহাকে তার পরিচয় জিজ্ঞেস করেছিলেন। বলেছিলেন, তিনি 'রিডার'। সেনা কর্মকর্তারা শুনেছিলেন 'লিডার'। ড. জোহা সেনা সদস্যদের শান্ত থাকতে আহ্বান করেন। কিন্তু পাকিস্তানি বাহিনী সেদিন ড. জোহার অনুরোধ না শুনে বরং তারা বেয়নেট দিয়ে খুঁচিয়ে, রাইফেল দিয়ে গুলি করে তাকে আহত করে।
সেদিন ব্যারিকেড থাকার কারণে পথিমধ্যেই অনেক দেরি হওয়ায় হাসপাতালে নেওয়ার পরে অপারেশন টেবিলে ড. শামসুজ্জোহা মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা, রাজশাহীসহ সারাদেশের মুক্তিকামী জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে কঠোর প্রতিরোধ ও তীব্র আন্দোলন গড়ে তোলে।
এ প্রতিরোধ ও আন্দোলন ব্যাপক আকার ধারণ করলে পাকিস্তানি বাহিনী দুর্বল হয়ে পড়ে। ড. জোহার মৃত্যুর ঘটনায় দেশের চলমান মুক্তির সংগ্রাম আরও বেগবান হয়ে ওঠে। ফলে তৎকালীন সরকার নিরুপায় হয়ে রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে বাধ্য হয়। ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে শিক্ষকের আত্মাহুতি পৃথিবীর ইতিহাসে বিরল। ড. জোহা নিজ জীবনকে তুচ্ছ করে ছাত্রদের জীবন বাঁচিয়েছেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য


